ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আগামী সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন আইভী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন নিশ্চিত হওয়ায় বুধবার গভীর রাতে তিনি নিজ বাসভবনে ফিরে যান।
বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের চুনকা কুটিরে পৌঁছান আইভী। এ সময় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই শেষে রাত ১০টা ৮ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনো বাধা ছিল না। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বলেন, হাইকোর্ট ও নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিনসংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পাশাপাশি জেলার বিভিন্ন মামলায় জামিন নিশ্চিত হওয়ার পর অন্য কোনো আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্র জানায়, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন। তিনি বলেন, এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করেনি। ফলে তার মুক্তির পথ সুগম হয়।
তিনি আরও জানান, আইভী তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন গত ১০ মে আপিল বিভাগ বহাল রাখে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আরও দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও চেম্বার আদালত বহাল রেখেছিল।
এ ছাড়া দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে আইভী হাইকোর্টে রিট আবেদন করেন। গত ২৬ এপ্রিল আদালত এ বিষয়ে রুল জারি করে এবং সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চায়।
পরে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত সাময়িকভাবে আদেশ স্থগিত করলেও পরবর্তী শুনানিতে আপিল বিভাগ সব মামলায় জামিন বহাল রাখে।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে