ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক : পৌষ মাস পড়ার আগেই সারাদেশে শীত জেঁকে পড়েছ। উত্তর জনপদ কাঁপছে কনকনে ঠান্ডায়। আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে। একইসঙ্গে আশঙ্কা করা হচ্ছে জানুয়ারি মাসে তাপমাত্রা কমে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, দেশে চলমান শৈত্যপ্রবাহ ১৯ ডিসেম্বরের পর আরও বিস্তার লাভ করতে পারে। এ সময়ের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহ হানা না দিলেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা এর কাছাকাছি আসতে পারে।
তিনি আরও বলেন, গত বছরের মতো এবারও ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে। পাশাপাশি শীতের পরিমাণ বেশি থাকতে পারে। জানুয়ারিতে তিন-চার ডিগ্রিতে তাপমাত্রা কমে আসতে পারে।
এদিকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি তা অব্যাহত থাকতে পারে।
পাশাপাশি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতে এ সময়ের মধ্যে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। তাছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ