ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তীকালীন সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে যা জানালেন আসিফ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের কথিত ‘কিচেন কেবিনেট’-এর সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতেও নিজের কোনো ভূমিকা ছিল না বলে জানান তিনি।
মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই ‘কিচেন কেবিনেট’ নিয়ে আলোচনা চলছিল। সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি প্রকাশ্যে আনার পর এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। এরপর থেকেই ওই কেবিনেটের সদস্যদের পরিচয় নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসিফ মাহমুদের দিকেও ইঙ্গিত করা হয়।
তবে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে কিচেন কেবিনেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দেন।
আসিফ মাহমুদ দাবি করেন, ওই চুক্তি নিয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়েছেন। তিনি আরও বলেন, এই চুক্তি তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো অংশ সংশোধন বা বাতিল করতে চাইলে বিএনপি তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অনেক দেশই বিভিন্ন সময়ে চুক্তি বাতিল করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত