ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
এক বছরের মহাকাশ মিশনে তিন নভোচারী পাঠাচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক: চীন তাদের মহাকাশ কর্মসূচির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি মানব অভিযান হিসেবে এক বছর মেয়াদে একজন নভোচারীকে মহাকাশ স্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছে। এই মিশন মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ফলে মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে চীনের প্রস্তুতিমূলক কার্যক্রম আরও এগিয়ে নিতে এই অভিযান সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোববার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে (গ্রিনিচ মান সময় দুপুর ৩টা ৮ মিনিট) লং মার্চ-২ এফ ওয়াই২৩ রকেটের মাধ্যমে শেনঝৌ-২৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।
এই মিশনে তিনজন নভোচারী থাকবেন। তাঁদের একজন পে–লোড বিশেষজ্ঞ লি জিয়াইং, যিনি আগে হংকং পুলিশের পরিদর্শক ছিলেন এবং হংকং থেকে চীনের মহাকাশ মিশনে অংশ নেওয়া প্রথম ব্যক্তি। অন্য দুইজন হলেন কমান্ডার ঝু ইয়াংঝু এবং পাইলট ঝ্যাং ইউয়ানঝি, যারা পিপলস লিবারেশন আর্মির নভোচারী বিভাগের সদস্য।
তিনজনের মধ্যে একজন তিয়ানগং মহাকাশ স্টেশনে পুরো এক বছর অবস্থান করবেন। চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, মিশনের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তীতে নির্ধারণ করা হবে কে সেখানে এক বছর অবস্থান করবেন।
এই অভিযানকে ইতিহাসের অন্যতম দীর্ঘ মহাকাশ মিশন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও এটি ১৯৯৫ সালে এক রুশ মহাকাশচারীর সাড়ে ১৪ মাসের রেকর্ডের চেয়ে কম সময়ের।
চীন ইতোমধ্যে একাধিকবার তাদের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়েছে। তবে এবারের অভিযান এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চাঁদে পৌঁছানোর প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, চীন ভবিষ্যতে চাঁদের সম্পদ ব্যবহার ও ভূখণ্ডে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এবং দীর্ঘমেয়াদি চন্দ্রঘাঁটি তৈরির পরিকল্পনাও রয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে নাসার আর্টেমিস-২ মিশনের অংশ হিসেবে চারজন নভোচারী চাঁদের চারপাশে ঐতিহাসিক ভ্রমণ সম্পন্ন করেন, যা আধা শতাব্দীর মধ্যে প্রথম মানবচালিত চন্দ্র অভিযান হিসেবে বিবেচিত। একই সময়ে স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে, যা ভবিষ্যতের চন্দ্র ও মহাকাশ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে চীনের হাতে এখন খুবই সীমিত সময় রয়েছে। এজন্য দেশটিকে নতুন প্রযুক্তি, হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করে সেগুলোর কার্যকারিতা প্রমাণ করতে হবে, যাতে ভবিষ্যতে তিয়ানগং থেকে চাঁদের পৃষ্ঠে নিরাপদ অভিযান পরিচালনা সম্ভব হয়।
২০২১ সাল থেকে চীন নিয়মিতভাবে তিনজন করে নভোচারীকে ছয় মাসের জন্য তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে। এছাড়া চীনের মহাকাশ সংস্থা বর্তমানে পাকিস্তানের দুইজন নভোচারীকেও প্রশিক্ষণ দিচ্ছে, যাদের মধ্যে একজন চলতি বছর স্বল্পমেয়াদি মিশনে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)