ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আন্দোলনের চাপে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রীর এই ঘোষণা আসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে। ফলে বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে ঘিরেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করছিল।
শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সম্মত না হয়, তাহলে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র পাঠানোর ঘোষণা পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ