ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
কে হতে যাচ্ছে ভারতের নতুন শিক্ষামন্ত্রী?
আন্তর্জাতিক ডেস্ক: টানা ছাত্র আন্দোলন ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এরই মধ্যে তার পদত্যাগে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ তথ্য একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। নিজের বর্তমান দপ্তরের পাশাপাশি তাকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রহ্লাদ জোশী এর আগে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এবার তার ওপরই দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বও ন্যস্ত করা হয়েছে।
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীরা শুরু থেকেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার তার পদত্যাগ গ্রহণ এবং নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল