ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির কলা ভবনের বাইরে আগুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের একটি ক্লাসরুমের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে একটি সার্কিট বোর্ডে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শর্ট সার্কিট থেকে ক্লাসরুমের বাইরের অংশে বৈদ্যুতিক লাইনে আগুন লেগেছিল। তাৎক্ষণিক আমাদের কর্মীরা গিয়ে তা নিভিয়ে ফেলেছে। বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।’
জানা গেছে, কলা ভবনের দ্বিতীয় তলার ২০৬৮ নম্বর কক্ষের বাইরে আগুনের ঘটনা ঘটে। ওই কক্ষে বাংলা বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়।
আগুন লাগার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে করিডোরে অবস্থান করছেন এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?