ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এবার সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি মন্তব্য করেছেন, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে।
শনিবার (২৫ জুলাই) নিজ বাসভবন ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন কংগ্রেস নেতা।
পোস্টে রাহুল গান্ধী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য তিনি গর্বিত। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যারা রাজপথে অনড় ছিলেন, সেই প্রতিটি তরুণ ও শিক্ষার্থীকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সরকারের দমন-পীড়নেরও কড়া সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি আরও ইঙ্গিত দেন, শিক্ষার্থীদের এই আন্দোলন কেবল শিক্ষা খাতের দাবি নয়; বরং বৃহত্তর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেরও অংশ। এ প্রেক্ষাপটে নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ