ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অবৈধ ভিওআইপিতে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে জড়িত থাকার দায়ে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা বিটিআরসির এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, গত ২১ এপ্রিল ও ১৯ মে ২০২৬ বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে গ্রামীণফোনের ১৮৪টি গ্রাহক সিম অবৈধভাবে ভিওআইপি প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
নোটিশ অনুযায়ী, এ ঘটনায় গ্রামীণফোনের বিরুদ্ধে ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়েছে।
এর মধ্যে ২১ এপ্রিল পরিচালিত অভিযানে ১৬৪টি এবং ১৯ মে পরিচালিত অভিযানে ২০টি সিম শনাক্ত করা হয়। জব্দ করা সিমগুলো তদন্ত ও আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত রয়েছে।
বিটিআরসি জানিয়েছে, গ্রামীণফোন আইনের বিভিন্ন শর্ত লঙ্ঘন করেছে। ফলে লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি।
নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে তার প্রমাণপত্র বিটিআরসিতে জমা দিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার মতে, লাইসেন্সধারী মোবাইল অপারেটরদের দায়িত্ব হলো তাদের নেটওয়ার্কে অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন শনাক্ত, প্রতিরোধ ও বন্ধে কার্যকর প্রযুক্তিগত ও স্ব-নিয়ন্ত্রক ব্যবস্থা চালু রাখা। এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় গ্রামীণফোনের বিরুদ্ধে প্রশাসনিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে এক অভিযানে অপারেটরটির ১ হাজার ৬৪০টি সিম উদ্ধার করা হয়। এর আগে ২০২২ সালেও অবৈধ ভিওআইপির কারণে গ্রামীণফোনকে ৯৯ লাখ ৬২৫ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া অবৈধ ভিওআইপি কারবারের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির অভিযোগে এরও আগে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানটিকে ২০০ কোটি টাকা জরিমানা করে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ