ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
স্পোর্টস ডেস্ক: স্পেনের বিশ্বকাপজয়ের উচ্ছ্বাসে তখন মুখর মেটলাইফ স্টেডিয়াম। এক হাত থেকে আরেক হাতে ঘুরে বেড়াচ্ছে ট্রফি, লাল-হলুদের আনন্দে ভাসছে পুরো মাঠ। সেই উৎসবের মাঝেই মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
পরাজয়ের সেই আবেগঘন মুহূর্তে প্রতিপক্ষকে হারানোর আনন্দের চেয়েও বেশি গুরুত্ব পেল মেসির প্রতি স্পেন অধিনায়ক রদ্রির শ্রদ্ধা। আর্জেন্টাইন কিংবদন্তির অবদান স্মরণ করে প্রশংসায় ভাসান তিনি।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয়ী রদ্রি বলেন, ম্যাচ শুরুর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে মেসির পাশে দাঁড়ানোই ছিল তার জন্য বিশেষ এক অভিজ্ঞতা।
রদ্রি বলেন, “সত্যি বলতে, অধিনায়কদের কিক অফের সময় তার (মেসি) সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়াটা… এটা অনেক বড় ব্যাপার। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
ম্যাচ শেষে মেসির আবেগঘন মুহূর্তের কথাও উল্লেখ করেন স্পেন অধিনায়ক। তিনি বলেন, “ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখেছি। আমার মনে হয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য তিনি যে অবদান রেখেছেন, সেটা উপলব্ধি করেই তিনি কাঁদছিলেন। তার অর্জন ও তিনি যা কিছু দেখিয়েছেন, তার প্রতি আমার কেবল গভীর শ্রদ্ধা আছে।”
২০২৬ বিশ্বকাপে নিজের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রদ্রি। এর আগে তিনি ইউরো ২০২৪–এর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এবং ২০২৩ সালের ব্যালন ডি’অরও জিতেছিলেন।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে নতুন একটি রেকর্ডও গড়েছে স্পেন। দলটি টানা ৩৮টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে শিরোপা জিতেছে। এই সময়ে তারা ২০২৩ নেশনস লিগ, ইউরো ২০২৪ এবং ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছে। এছাড়া ২০২৫ নেশনস লিগে রানার্স-আপ হয়েছিল।
অন্যদিকে, ফাইনালে পরাজয়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। শেষ বাঁশি বাজতেই চোখের জল লুকাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সেই দৃশ্য দ্রুতই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং স্পেনের শিরোপা জয়ের পাশাপাশি ম্যাচ-পরবর্তী অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত