ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলল সিজেপি
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উল্লাস প্রকাশ করেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
গত জুন মাস থেকে নেট-ইউজিসহ বিভিন্ন পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন সিজেপির সদস্যরা।
শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ হাজার হাজার বিক্ষোভকারী যন্তর মন্তরে আনন্দ উদযাপন করেন। এ ঘটনাকে ‘গণতন্ত্রের জয়’ উল্লেখ করে অভিজিৎ দীপকে বলেন, তেলাপোকার শক্তিকে কেউ যেন খাটো করে না দেখে।
এ সময় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি, গত ২০ জুলাই বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
এদিকে সিজেপির সঙ্গে কেন্দ্রের তৃতীয় দফার বৈঠকের আগেই এক্স হ্যান্ডলে নিজের পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতির সুযোগ যাতে কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, সে কারণেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, পরীক্ষার মাফিয়াদের হাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না। একই সঙ্গে শুরু থেকেই তিনি এ ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করেছিলেন বলেও মন্তব্য করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ