ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা। বিমান থেকে নেমেই অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। তার দুই পাশে ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে দলের অন্য সদস্যরাও বিমান থেকে বেরিয়ে আসেন।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল দলটি।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নও স্পেন। ২০২৪ সালে লুইস দে লা ফুয়েন্তের অধীনেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা।
মাদ্রিদে পৌঁছানোর পর বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা।
বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সূচি অনুযায়ী, দলটির প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে ছাদখোলা বাসে তারা সিবেলেস স্কয়ারে যাবে। এ উপলক্ষে আরও নানা আয়োজন রাখা হয়েছে।
আয়োজকদের ধারণা, এই বিজয়োৎসবে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর