×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

২০২৬ জুলাই ২৫ ২০:৫১:২৫

৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান এবং মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালেই সেই দাবি পূরণ হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিদল। আলোচনা শেষে দলের পক্ষ থেকে জানানো হয়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে।

সিজেপি জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

সরকারের এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত