ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল

২০২৬ মে ২৩ ১৭:০৭:৫৫

জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত চিকিৎসক ও নার্সদের কোনো ধরনের ছুটি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ সময়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালন করতেই হবে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হামে আক্রান্ত শিশুদের ভর্তি থাকা হাসপাতালগুলোতে ঈদের সময় চিকিৎসকরা থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাঁরা অবশ্যই দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে। তিনি বলেন, হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো চিকিৎসক বা নার্সের ছুটি থাকবে না, সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু টিকা নেওয়ার কারণে ১০০ শতাংশ নিশ্চিতভাবে কোনো শিশুর হাম হবে না, বিষয়টি এমন নয়। তিনি উদাহরণ হিসেবে বলেন, স্মলপক্স সম্পূর্ণ নির্মূল হয়েছে, কলেরা নির্মূল হলেও এখনো কিছু ক্ষেত্রে দেখা যায়। অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বা অনিরাপদ খাবার গ্রহণ করলে কলেরা হতে পারে হামের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি থাকে। তিনি আরও বলেন, ভাইরাস বেশি ছড়িয়ে পড়লে ক্ষেত্রবিশেষে সংক্রমণ হতে পারে, তবে এ বিষয়ে তিনি নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারেন না এবং তিনি একজন বিজ্ঞানী নন বলেও উল্লেখ করেন।

ঈদের সময় মায়েদের প্রতি অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের যেন আত্মীয়-স্বজনের বাড়িতে না নেওয়া হয় এবং ভিড়পূর্ণ স্থানেও না নেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম থাকে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত