ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপাচার্যবিরোধী আন্দোলনে ডুয়েট ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এবার পুরো ক্যাম্পাস ‘শাটডাউন’ ঘোষণা করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ মে) এ ঘোষণা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
শিক্ষার্থীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন থাকবে।
এর আগে সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন করা হয়। সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে দিনভর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। পরে দুপুর ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।
একই দিন বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করে ডুয়েট শাখা ছাত্রদল। অন্যদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রোববার বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
গত ১৪ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত সাড়ে ৯টা থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন এবং সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১৪ থেকে ১৫ জন আহত হন। পরে এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত