ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সাউথইস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলছে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং কৃষি ঋণ বিভাগে ‘জুনিয়র অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগ দেবে। ১৪ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন কার্যক্রমও শুরু হয়েছে, যা চলবে ৩১ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার
বিভাগ: ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন)
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, বছরে দুটি উৎসব বোনাসসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমবিএ বা বিবিএ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। এছাড়া মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত করা হয়নি।
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৪ মে থেকে এবং শেষ তারিখ ৩১ মে ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট