ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দুপুরে ঢাবি ক্যাম্পাসে ছুরি ঠেকিয়ে ছিনতাই অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। টিএসসি সংলগ্ন জনতা ব্যাংকের এটিএম বুথের সামনে এক ব্যক্তিকে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে টিএসসির জনতা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে অটোরিকশাযোগে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় দুই ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে তাকে ছুরি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এ ঘটনায় নিজের ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, দিনের বেলায় টিএসসি এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও তিনি ব্যাংক থেকে টাকা তুলে ক্যাম্পাস এলাকা দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, নির্দিষ্ট পোশাকের আওতায় ক্যাম্পাসে রিকশা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর জন্য ভাড়ার তালিকা, চালকদের তালিকা ও পোশাক প্রস্তুতের কাজ শেষ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সদস্য নিয়োগ না হওয়ায় উদ্যোগটি বাস্তবায়ন হয়নি। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেও ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
আসিফ আব্দুল্লাহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, সম্প্রতি নিউ মার্কেট এলাকায় শাহনেওয়াজ হলের সামনে হত্যাকাণ্ড এবং গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যার মতো ঘটনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদুল্লাহ হলের শিক্ষার্থী মাহির আজরাফ জানান, তিনি টিএসসির পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন, এটিএম বুথ থেকে টাকা তুলে রিকশায় যাওয়ার পথে এক ব্যক্তিকে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে। পরে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার মতে, দিনের আলোতে ক্যাম্পাসে এমন ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসে এ ধরনের ঘটনার অভিযোগ তারা নিয়মিত পাচ্ছেন। তবে তিনি সদ্য পদত্যাগপত্র জমা দিয়েছেন উল্লেখ করে জানান, পরবর্তী প্রক্টর দায়িত্ব নেওয়ার পর বিষয়গুলো দেখবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর