ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইরান যুদ্ধ দীর্ঘ হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই সংকট “যত দ্রুত সম্ভব” শেষ হওয়া প্রয়োজন।
রাজধানী মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতোমধ্যেই চাপে রয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে “সবাই ক্ষতিগ্রস্ত হবে” বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবার কাজে লাগানো সম্ভব।
পুতিনের ভাষ্য অনুযায়ী, সংঘাতসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ শুরুতে ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, ইউরেনিয়ামের মজুত শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এর পরপরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, মস্কো একদিকে ওয়াশিংটন এবং অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে চলমান সংকট দ্রুত সমাধানের আশাবাদও ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের