ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

পুলিশের প্রতি আস্থা ফেরানোই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

২০২৬ মে ০৯ ২০:২৬:৪৯

পুলিশের প্রতি আস্থা ফেরানোই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। রোববার (১০ মে) থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এই কর্মসূচিকে কেন্দ্র করে তিনি এ বার্তা দেন।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলে পুলিশের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হয়।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

তিনি বলেন, জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত একটি রাষ্ট্র চায়, যেখানে নির্ভয়ে জীবনযাপন সম্ভব হবে। এমন পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, দেশের সংকটকালসহ বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম প্রমাণ করেছে, তারা উপযুক্ত পরিবেশ পেলে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশের সাফল্য রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অবদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জাতীয় উন্নয়ন পরস্পর সম্পর্কিত। তাই পুলিশ বাহিনীর উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য। মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনীর গুরুত্ব তুলে ধরে তারেক রহমান আশা প্রকাশ করেন, প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ জনগণের আস্থা অর্জনের নতুন অঙ্গীকারের সুযোগ হয়ে উঠবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে ক্রেতাদের জন্য কিছুটা... বিস্তারিত