ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রশ্নফাঁসের অভিযোগে কেমব্রিজের পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত বিষয়ের পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ হওয়ায় নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলও এই সিদ্ধান্তের আওতায় পড়েছে। এছাড়া কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই পরীক্ষা বাতিল করা হয়েছে।
কেমব্রিজ জানিয়েছে, বাতিল হওয়া এএস লেভেলের গণিত পরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে এবং এর ফল প্রকাশ করা হবে ১১ আগস্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোর নীতিমালা লঙ্ঘন করে পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই শেয়ার করা হয়েছিল। প্রশ্নটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পরীক্ষার ফল গ্রহণযোগ্যভাবে প্রকাশ করা সম্ভব নয় বলে মনে করছে কর্তৃপক্ষ। তাই বিকল্প মূল্যায়ন পদ্ধতি ব্যবহার না করে পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেমব্রিজ আরও জানায়, শিক্ষার্থীরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয় এবং ন্যায্য মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানটির ওপর নির্ভর করে। সেই আস্থা বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতেই পুনরায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি বলেছে, বিভিন্ন পরীক্ষা বোর্ডের মতো তারাও প্রায়ই প্রশ্নফাঁসের অভিযোগ পেয়ে থাকে, যদিও অধিকাংশ অভিযোগই পরে ভুয়া প্রমাণিত হয়। অনেক সময় প্রতারকচক্র অর্থের বিনিময়ে প্রশ্ন দেওয়ার নামে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে থাকে। এ কারণে কেমব্রিজ নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং প্রশ্ন বিক্রি বা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তদন্ত করে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের সঙ্গেও সমন্বয় করে কাজ করা হয়।
কেমব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীদারদের সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। গোপন পরীক্ষাসামগ্রী ফাঁস বা অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর