ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির সূচি বহাল থাকছে। নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদরাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। সরকারি সাধারণ ছুটি ৭ দিন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তন আসছে না।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহা মিলিয়ে স্কুল ও কলেজে মোট ১৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাদরাসায় ছুটির সময় আরও বেশি হওয়ায় শিক্ষার্থীরা টানা ২১ দিনের বিরতি পাচ্ছেন।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রবিবার) থেকে। এই ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিন ছুটি ভোগ করতে পারবেন। একইভাবে কলেজ পর্যায়েও নির্ধারিত ছুটির সঙ্গে শুক্র ও শনিবার যোগ হয়ে মোট ১৬ দিনের বিরতি তৈরি হয়েছে।
মাদরাসাগুলোতে ছুটির পরিধি আরও দীর্ঘ রাখা হয়েছে। সেখানে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। শুরুর আগের সাপ্তাহিক ছুটিও যুক্ত হওয়ায় মাদরাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছেন।
এদিকে সরকার এবারের ঈদুল আজহার সাধারণ ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করেছে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওইদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি ছুটির এ সিদ্ধান্তের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূর্বঘোষিত ১৬ ও ২১ দিনের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আসছে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর