ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
এনসিপির স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা কবে, জানালেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থীর তালিকা ঘোষণার লক্ষ্য থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে গেছে। তবে নতুন সময়সূচি অনুযায়ী শিগগিরই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আজ (মঙ্গলবার) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপি সমর্থিত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারব। এছাড়া চলতি মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীদের নামও জানানো হবে।”
তিনি আরও জানান, বর্তমানে ১১ দলীয় জোটের অংশ হিসেবে বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করছে এনসিপি। একই সঙ্গে দলটি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সারজিস আলম বলেন, “বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। একইভাবে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের মধ্যেই অনুষ্ঠিত হোক।”
তিনি আরও দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়া বা কাঠামোগত পরিবর্তনের চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো হবে না। এজন্য তিনি দ্রুত সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)