ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৪৬ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃ-ত্যু ৯
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে, আর প্রতিদিনই বাড়ছে হজযাত্রীর সংখ্যা। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ইতোমধ্যে কয়েক হাজার বাংলাদেশি সেখানে পৌঁছেছেন।
মঙ্গলবার (৫ মে) সকালে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, মোট ১১৮টি ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন রয়েছেন।
হজ মৌসুমে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
পরিবহন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৪টি ফ্লাইটে ২১,৯১০ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ৪৩টি ফ্লাইটে ১৬,১১০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে ৮,৪৯৪ জন হজযাত্রীকে সৌদি আরবে নিয়ে গেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট যাত্রীর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে জুন মাসজুড়ে। শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ