ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির সুযোগ, বেতন ২ লাখ ৩৮ হাজার টাকা
ডুয়া ডেস্ক: ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে জনবল নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। ‘প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট’ পদে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস অ্যাম্বেসি ঢাকা
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: মাসিক ২,৩৮,০০০ টাকা
পদের দায়িত্ব:
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিভিশন অব গ্লোবাল হেলথ প্রটেকশন (ডিজিএইচপি) প্রোগ্রামের আওতায় এ পদে নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহ:
সিডিসি বাংলাদেশ অফিসের বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি
অপারেটিং বাজেট ব্যবস্থাপনা
অংশীদারদের বাজেট ও চুক্তি ব্যবস্থাপনা
কো-অপারেটিভ এগ্রিমেন্ট পর্যবেক্ষণ ও প্রশাসন
আর্থিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম সমন্বয়
সিডিসি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন
আবেদনের যোগ্যতা:
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; এর মধ্যে অন্তত ৩ বছর মার্কিন সরকারি সংস্থা (ইউএসজি) বা আন্তর্জাতিক/ডোনার সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বাজেট, প্রকল্প ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
ভাষাগত দক্ষতা:
ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কথা বলা, পড়া ও লেখায় সাবলীল হতে হবে। পাশাপাশি পাবলিক হেলথ ও টেকনিক্যাল টার্ম ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ ও ব্যাখ্যা করার সক্ষমতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৬ মে ২০২৬।
বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি