ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যুদ্ধ বন্ধের সমীকরণ বদলাচ্ছে: ওয়াশিংটনকে নতুন প্রস্তাব পাঠাল তেহরান
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, নতুন প্রস্তাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের অংশ হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাকে তাৎক্ষণিকভাবে অগ্রাধিকার না দিয়ে পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে। ইরানের দাবি, এতে একটি সম্ভাব্য চুক্তির জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, কাঠামোগত এই প্রস্তাবে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের হামলা না চালানোর নিশ্চয়তা থাকতে হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত থাকবে এবং যুক্তরাষ্ট্রকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা হোসেন নৌসাবাদী কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, অতীতেও বিভিন্ন বিদেশি শক্তি উপসাগরীয় অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং একই ধরনের পরিণতি বর্তমান প্রেক্ষাপটেও ঘটতে পারে।
তিনি আরও দাবি করেন, বিদেশি শক্তিগুলো বহুদিন ধরেই ইরানের সামুদ্রিক সম্পদের ওপর নজর রেখে এসেছে, যা দেশটির ইতিহাস ও সভ্যতার অংশ। তার মতে, এই অঞ্চলের স্থিতিশীলতা নির্ভর করছে বাইরের শক্তির প্রভাব হ্রাসের ওপর।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি