ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফারুকীর বিরুদ্ধে লাইভে এসে যা জানালেন অভিনেত্রী অরুণা
বিনোদন ডেস্ক: চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সিনিয়র অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন।আবেগঘন বক্তব্যে তিনি দাবি করেছেন, ফারুকীর কারণে কয়েকজন শিল্পীর জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অরুণা বিশ্বাস বলেছেন, কিছু শিল্পীর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে এবং ফারুকী যদি মনে করেনও যে তিনি জিতে গেছেন, বাস্তবে কখনও জিততে পারবেন না।তিনি আরও বলেছেন, নিজের দেশকে খুব মিস করেন এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে কোথাও কাজ করতে পারতেন না, কোথাও সুযোগও পেতেন না।তার অভিযোগ,তিনি যেখানেই গেছেন, সেখানেই ফারুকীর প্রভাব ছিল এবং অর্থের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হতো।
একটি অনুষ্ঠানে ফারুকীর স্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।তিনি বলেছেন, দেশের একজন সাধারণ নাগরিক ও শিল্পী হিসেবে যে অধিকার পাওয়ার কথা, তা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
লাইভে অরুণা বিশ্বাস আরও জানিয়েছেন, দেশের পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।নিজের দেশ ছেড়ে চলে আসার অভিজ্ঞতা জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
তবে দেশ ছাড়ার পেছনে সরাসরি কারও চাপ ছিল না বলে জানান তিনি।তার ভাষ্যমতে, কেউ কিছু বলেনি, কিন্তু তার মনে হয়েছিল চলে যাওয়া উচিত।
এয়ারপোর্টে এক ব্যক্তির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন অরুণা বিশ্বাস।তিনি বলেছেন, একজন ব্যক্তি তাকে বারবার বিরক্ত করছিলেন।ভবিষ্যতে তার সঙ্গে দেখা হলে কেন এমন আচরণ করেছিলেন, তা জানতে চাইবেন তিনি।পাশাপাশি স্পষ্ট করে বলেছেন, তিনি পালিয়ে আসেননি; দীর্ঘদিন কানাডায় বসবাস করছেন এবং বৈধ কাগজপত্র থাকায় সেখানেই গেছেন।
এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)