ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড, নষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কার্যালয়ে অগ্নিকাণ্ডের একটি গুরুতর ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) ভোরে লাগা এই আগুনে অধিদপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনকালে তিনি ক্ষয়ক্ষতির মাত্রা সরেজমিনে দেখেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
মন্ত্রী আগুনের পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম জানান, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি পরিকল্পিত নাশকতা কিনা, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে উদ্বেগ তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর