ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২০২৭ নাগাদ রূপপুর থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি সংসদীয় মৈত্রী গ্রুপ পুনর্গঠন এবং দুই দেশের প্রতিনিধিদলের সফর বিনিময় সক্রিয় করার আহ্বান জানান, যাতে ঐতিহাসিক বন্ধুত্ব নতুন মাত্রা পায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ ভবনে তার কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্পিকার এসব কথা বলেন।বৈঠকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং বর্তমান সময়ে দুই দেশের উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের বিপক্ষে ভেটো দিয়ে যে সাহসী ভূমিকা রেখেছিল, তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি যুদ্ধ শেষে চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে গিয়ে রাশিয়ার যে তরুণরা প্রাণ হারিয়েছিলেন, তাদের অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক দলের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বীকৃতি পেতে সহায়ক হয়েছে। তিনি আরও বলেন, গত ১৬ বছরে দেশের গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং সেই সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মত্যাগ তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলেছে।
বৈঠকে শিক্ষা, মানবসম্পদ রপ্তানি, জ্বালানি নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে উভয় পক্ষ ইতিবাচক মতবিনিময় করেন। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের বিষয়েও আলোচনা হয়।
আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, কারিগরি ও রিঅ্যাকশনজনিত কারণে শুরুতে বিদ্যুৎ সরবরাহ কিছুটা ধীরগতির হলেও ভবিষ্যতে এটি দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র তার মোট উৎপাদনক্ষমতার ৪০ শতাংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে।
বৈঠকের শেষে রাষ্ট্রদূত স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সভায় রাশিয়ার দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি