ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হরমুজ ইস্যুতে অনড় ট্রাম্প, ইরানের প্রস্তাব নিয়ে জটিলতা
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে নতুন শান্তি প্রস্তাব দিলেও তা নিয়ে বড় মতপার্থক্য দেখা দিয়েছে দুই পক্ষের মধ্যে। বিশেষ করে প্রস্তাবের ধাপ বিন্যাস নিয়েই আপত্তি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তেহরানের দেওয়া তিন ধাপের প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তার আপত্তি রয়েছে।
সম্প্রতি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তিন স্তরের একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ইরান ও লেবাননে চলমান সংঘাত পুরোপুরি বন্ধ করতে হবে এবং এসব এলাকায় আর কোনো মার্কিন বা ইসরায়েলি হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে।
দ্বিতীয় ধাপে ইরানের বন্দরগুলো ও হরমুজ প্রণালি থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং প্রণালির প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।
তৃতীয় ধাপে উল্লেখ করা হয়েছে, প্রথম দুই ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে তবেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে।
এখানেই আপত্তি ট্রাম্পের। তার মতে, আগে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা হওয়া উচিত, তারপর অবরোধ প্রত্যাহার বা অন্যান্য বিষয় আসা উচিত।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা (ইরান) চায় আমি হরমুজ থেকে প্রহরা তুলে নিই, কিন্তু আমি সেটা চাই না। আগে পরমাণু ইস্যুতে সমঝোতা হতে হবে। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।”
গত ১২ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র এবং হরমুজ প্রণালি ঘিরে কঠোর নজরদারি চালাচ্ছে। ট্রাম্পের দাবি, এই অবরোধ ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং এটি সামরিক হামলার চেয়েও কার্যকর ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি ইরান পরমাণু অস্ত্র না পাওয়ার বিষয়ে সম্মত না হয়, তাহলে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি