ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পর সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের সমন্বিত অভিযান শুরু করবে সরকার। যুবসমাজকে এসব ক্ষতিকর কার্যক্রম থেকে রক্ষা করতে এ অভিযানে কঠোর অবস্থান ও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২৭ এপ্রিল) সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে অবৈধ সিসা লাউঞ্জ পরিচালনার বিষয়টি উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাবে এই বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি জানান, ৩০ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হওয়ার পরই দেশব্যাপী সমন্বিত অভিযান শুরু হবে। যুবসমাজকে রক্ষা করতে এটি অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও কিছু প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় অবৈধ সিসা বার ও মাদক স্পট গড়ে উঠেছিল। বর্তমানে এসব স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অবৈধ কার্যক্রম ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ যেন নাম পরিবর্তন করে বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ব্যবসা চালাতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো পুলিশ সদস্য এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী জানান, ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহায়তায় ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে বন্ধের প্রক্রিয়া চলছে। ৩০ এপ্রিলের পর শুরু হতে যাওয়া বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায়ের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করবে বলেও সংসদে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ