ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং আইন প্রয়োগের পাশাপাশি সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে অতীতের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।
শনিবার (১৩ জুন) বেলা পৌনে ১২টার দিকে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূল করা সম্ভব হয়েছে। একইভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করতে হবে।
নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মিজানুর রহমান মিনু আরও বলেন, রাজশাহী আজ যে চিন্তা করে, পুরো দেশ পরে সেই চিন্তা করে। এ কারণেই রাজশাহী পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। আমরা গোটা জাতিকে এমন কিছু উপহার দিতে চাই, যা থেকে সবাই উপকৃত হবে।
তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহীর মানুষের মধ্যে সহনশীলতা ও ধৈর্য বেশি। এই ইতিবাচক বৈশিষ্ট্য ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা, বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম মাহামুদুর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির।
সেমিনারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনি কাঠামো, বাস্তব চ্যালেঞ্জ এবং প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়