ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যেতে হবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, আমরা যে সমাজ ও পরিবেশে বাস করছি, তা পূর্বসূরিদের অবদানের ফল।
শনিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীত প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডের কারণেই আমরা আজ একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাসের সুযোগ পাচ্ছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী এগিয়ে যাচ্ছে। তাই যারা সমাজের কল্যাণে কাজ করছেন, তাদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত পৃথিবী গড়ে তোলাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য। আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, এরপর অন্যদেরও ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমরা অতীত থেকে যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মকে তার চেয়েও ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি আমিন উর রশিদ ইয়াছিন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এ বছর সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় অবদানের জন্য ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বদরুল হুদা জেনু।
এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতির বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং কুমিল্লার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননার মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি এবং ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার