ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: নেপাল ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশের ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
শনিবার (২৫ এপ্রিল) রংপুরে ‘নেপাল-বাংলাদেশ সম্পর্ক : অগ্রসরমান অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এসব খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি রংপুরের ব্যবসায়ী সমাজের ভূমিকার প্রশংসা করে বলেন, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে নেপাল দূতাবাসের প্রথম সচিব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো তুলে ধরেন। বিশেষ করে বাণিজ্য, ট্রানজিট ও যোগাযোগ, জ্বালানি এবং পর্যটন খাতে অগ্রগতির পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়েও তিনি আলোকপাত করেন।
সভায় বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ট্রাভেল ও ট্যুরিজম খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ