ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ক্যানসারে আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো নিজের প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এনেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয়েছে তিনি গত ডিসেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন।
৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করান। সে সময় অস্ত্রোপচারের বিষয়টি জানানো হলেও ক্যানসারের তথ্য প্রকাশ করা হয়নি। সর্বশেষ পরীক্ষায় তার শরীরে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ায় চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে।
এই তথ্য এতদিন গোপন রাখার কারণ হিসেবে তিনি বলেন, ইরান ও তার মিত্ররা যেন বিষয়টিকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছিল। তাই পরিস্থিতি অনুকূল হওয়ার পরই বিষয়টি প্রকাশ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই মাস পর এই তথ্য প্রকাশ করা হলেও বর্তমানে নেতানিয়াহু স্বাভাবিকভাবে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)