ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শর্ত মানলে ফের আলোচনায় বসতে রাজি ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করে নেয়, তবে পুনরায় আলোচনায় বসতে তেহরান সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি। ইরানের পক্ষ থেকে এই আলোচনার বার্তা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে।
ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।’
তবে আলোচনার টেবিলে ফেরার আগে ওয়াশিংটনকে একটি কঠোর শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, ‘নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।’
ইরান যে কোনো পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অবস্থানে রয়েছে এমন ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও পুরোপুরি তৈরি রয়েছে।’
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি এবং বর্তমান পরিস্থিতিতে এর মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাবও তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
(ইএইচপি)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি