ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের একটি আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।
এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে করা এক বক্তব্যকে কেন্দ্র করে তাকে আইনি নোটিশ পাঠানো হয়। ওই বক্তব্যে তিনি দাবি করেছিলেন, কুষ্টিয়ায় বদলি হয়ে আসতে বর্তমান ডিসি ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন—যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে নোটিশে বলা হয়।
নোটিশে আরও বলা হয়, অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে—যাদের কাছে এই অর্থ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রচেষ্টার মধ্যে প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ আনলে তার পক্ষে প্রমাণ উপস্থাপন করা জরুরি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল