ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ফেলোশিপ প্রদানের লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিবৃতির মাধ্যমে সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে এই আবেদন আহ্বান করা হয়।
ফেলোশিপের বিভাগসমূহ:
টিআইবি এবার তিনটি বিভাগে মোট ১০টি ফেলোশিপ প্রদান করবে। বিভাগগুলো হলো:
১. সাধারণ বিভাগ: শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণসহ বিভিন্ন খাতে ৪টি ফেলোশিপ।
২. জ্বালানি খাত: এই খাতে সুশাসন বিষয়ে ১টি ফেলোশিপ।
৩. পরিবেশ ও জলবায়ু: বর্জ্য, পরিবেশ ও জলবায়ু সুশাসন বিষয়ে ৫টি ফেলোশিপ।
সম্মানী ও স্বীকৃতি:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক ফেলোকে ১ লাখ টাকা সম্মানী প্রদান করা হবে। সম্মানীর পাশাপাশি প্রত্যেককে একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
ফেলোশিপের জন্য আবেদনকারীকে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও বা অনলাইন সংবাদ মাধ্যমে ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী সাংবাদিকদের টিআইবির নির্ধারিত প্রক্রিয়ায় তাদের অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি