ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাশেদ প্রধানের পিএস জনি নন্দী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলাকে কেন্দ্র করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার সঙ্গে জড়িত থাকায় রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) তাকে পুলিশ গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, জনি নন্দী ঘটনাস্থলে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সময় কিছু ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় হঠাৎ জনি নন্দী এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক ও কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।
রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে সম্বোধন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি