ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের সব মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না, ইনশাআল্লাহ এটাই আমাদের টার্গেট।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কৃষকরাই এর মেরুদণ্ড। কৃষকদের সক্ষমতা বাড়লে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। সেই লক্ষ্যেই কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে টেকনাফের স্থানীয় কৃষক রুহুল আমিনের হাতে কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক ও কৃষাণীর মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।
স্থানীয় এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক