ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিগগিরই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি
ডুয়া ডেস্ক : পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১৬০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা প্লান্ট থেকে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে পুরোদমে ( ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ) সরবরাহ করতে সম্মত হয়েছে আদানি পাওয়ার। এর মাধ্যমে গত তিন মাস ধরে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার পর এবার বাংলাদেশকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার বাংলাদেশকে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে। তবে বাংলাদেশের কর সুবিধা ও ছাড়ের যে অনুরোধ ছিল, তা প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি।
এর আগে গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল আদানি পাওয়ার। তখন বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বাংলাদেশ বিল পরিশোধে দেরি হয়। এর ফলে ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়। তবে শীতকালীন চাহিদার কারণে বাংলাদেশের অনুরোধে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি।
গ্রীষ্মকালে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। এ কারণে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে জানা গেছে। তবে বিপিডিবির আরও কিছু চাওয়া, যেমন—ছাড় ও কর সুবিধা, যা কোটি কোটি ডলারের সমতুল্য হতে পারে, তা আদানি পাওয়ার মেনে নিতে চায়নি।
বাংলাদেশি একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, তারা এক ডলারও ছাড় দিতে চায় না। আমরা কোনো ছাড় পাইনি। আমরা পারস্পরিক বোঝাপড়া চাই। কিন্তু তারা পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট অনুসরণ করছে।
বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছিলেন, আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই এবং শিগগিরই পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বর্তমানে প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলার পরিশোধ করার চেষ্টা চলছে।
তবে রয়টার্স এ ব্যাপারে আদানি পাওয়ারের এক মুখপাত্রের কাছে জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক