ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিজের দলের কেউ অন্যায় করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি সুবিধা ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো ধরনের দলীয় পক্ষপাত থাকবে না। ভোট দিয়েছেন বা দেননি সবাই এই সুবিধা পাবেন। এই কার্ড প্রতিটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ ও অসহায় মানুষের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেল। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এবং প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। অনুষ্ঠানের শেষে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর