ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। আগামীকাল (১০ এপ্রিল) থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ এপ্রিল বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এই কার্যক্রম চলবে ১২ এপ্রিল পর্যন্ত। একই সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।
এছাড়া আপিল দাখিলের শেষ তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসি জানিয়েছে, বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন, জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য নির্ধারিত হয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। মোট আসন সংখ্যা ৫০টি। নির্বাচনের সব প্রক্রিয়া শেষে ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে