ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু
পার্থ হক: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। ‘নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ’-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
নটিংহাম বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। এর প্রধান ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় পার্ক এবং টিচিং হাসপাতাল কুইন্স মেডিক্যাল সেন্টার শহরের উপকণ্ঠে অবস্থিত।
নটিংহামশায়ার ও ডার্বিশায়ারে একাধিক ক্যাম্পাস ও সাইট ছাড়াও মালয়েশিয়ার সেমেনিয়াহ এবং চীনের নিংবোতে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক ক্যাম্পাস রয়েছে। এখানে পাঁচটি অনুষদের অধীনে ৫০টির বেশি বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্র পরিচালিত হচ্ছে।
যেসব অনুষদে স্নাতকোত্তর সুযোগ:
প্রকৌশল অনুষদ
মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ
বিজ্ঞান অনুষদ
সামাজিক বিজ্ঞান অনুষদ
সুযোগ-সুবিধা: এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক (অর্ধেক) মওকুফের সুবিধা পাবেন।
যেসব দেশ আবেদন করতে পারবে: বাংলাদেশ, ভারত, আফ্রিকার দেশগুলোসহ কমনওয়েলথভুক্ত বহু দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন (তালিকায় একাধিক দেশ অন্তর্ভুক্ত)।
আবেদনের যোগ্যতা:
উল্লেখিত দেশগুলোর নাগরিক হতে হবে
আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে
নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে
বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা সাবেক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত প্রস্তুতি নিয়ে সুযোগটি কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল