ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সংবিধান সংস্কারের দাবিতে আজ মাঠে নামছে ১১ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবিতে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকালে বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, তারা সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে। ফলে জনস্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই।
তিনি আরও জানান, ১১ দলীয় জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে, আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)