ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পর্যটকদের জন্য আবারো খুলে গেল সেন্টমার্টিনের দুয়ার
ডুয়া নিউজ: মিয়ানমারে পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা প্রশাসন প্রত্যাহার করেছে। এর ফলে এখন সেন্টমার্টিনে যাওয়ার জন্য কোনো বাধা নেই।
গত বুধবার (১১ ডিসেম্বর) ইউএনও কার্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু দুই দিনের মধ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত সরকারের সময় থেকেই নাফ নদীতে মাছ ধরা বন্ধ ছিল এবং বর্তমানে সেটি অব্যাহত থাকবে।
তবে সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলো যাতায়াত করতে পারবে, কিন্তু সেগুলোকে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের কাছাকাছি যাওয়ার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে কোস্টগার্ডের নিরাপত্তায় যাত্রীবাহী নৌযান চলবে বলেও তিনি জানান। নিষেধাজ্ঞার দিনগুলোতে বুধবার থেকে নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বৃহস্পতিবার বিশেষ ব্যবস্থায় সেন্টমার্টিনে প্রয়োজনীয় পণ্য পৌঁছানো হয়। সেদিন কোস্টগার্ডের নিরাপত্তায় সাতটি পণ্যবাহী ট্রলার সেন্টমার্টিনে যায়।
গত ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেলে সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল না। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত আবারও ওপার থেকে গুলির শব্দ শোনা যায়। সাম্প্রতিক ঘটনাক্রমে মংডু শহরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় আরাকান আর্মি, এরপরই নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ