ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চৈত্রেও কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১৮–২২ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: চৈত্র মাসে সাধারণত তীব্র গরমে হাঁসফাঁস করার কথা থাকলেও পঞ্চগড়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। গত এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ও শীতল বাতাস বিরাজ করছে, যা স্থানীয়দের কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
ভোরে ঘুম থেকে উঠেই চারপাশে ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন মানুষ। অনেক জায়গায় কুয়াশার সঙ্গে হালকা কুয়াশা-বৃষ্টিও পড়ছে। এতে করে পুরো এলাকাজুড়ে যেন মাঘ মাসের শীতের পরিবেশ তৈরি হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে যাওয়া, দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে দ্রুত ঘনীভূত হওয়ার কারণেই এই ঘন কুয়াশা তৈরি হচ্ছে। এ ধরনের কুয়াশাকে মূলত ‘বাষ্পীয় কুয়াশা’ বলা যায়।
৩ এপ্রিল, ২০ চৈত্রের সকালটিও ছিল একই রকম। ঘন কুয়াশায় ঢেকে গেছে গাছপালা, মাঠ-ঘাট ও রাস্তা। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
জেলা শহরের ডোকড়োপাড়া এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, জীবনে এমন আবহাওয়া তিনি আগে দেখেননি। চৈত্রের গরমে যখন টিকে থাকা কঠিন হয়ে পড়ে, তখন এবার রাতে কাঁথা-কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে।
মসজিদপাড়া এলাকার নারী শ্রমিক সফিজা বেগম জানান, সকাল থেকে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে বাইরে বের হলে গরম কাপড় পরতে হচ্ছে।
পরিবহন শ্রমিক সাইফুল ইসলাম বলেন, চৈত্র মাসে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে তিনি আগে দেখেননি।
গত বৃহস্পতিবারও একই অবস্থা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। সেদিন সকাল ১১টার পর কুয়াশা কিছুটা কেটে যায়। শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে, তবে কখন সূর্যের দেখা মিলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত