ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালুর উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ও কর্মমুখী শিক্ষার প্রসারে ‘বাণিজ্য বিভাগ’ চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম কমিটির (এনসিসি) এক সভায় এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এনসিসি সভার সূত্রমতে জানা গেছে, মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালু হলে প্রাথমিকভাবে চারটি আবশ্যিক বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিষয়গুলো হলো অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান), ফিন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা)।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালুর বিষয়ে আলোচনা ও পরিকল্পনা ছিল। অবশেষে সেই উদ্যোগটি চূড়ান্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার মতো ব্যবসায়িক শিক্ষার সুযোগ পাবে, যা তাদের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর