ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের (এমপিও) প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এই প্রস্তাব পাঠানো হয়। বুধবার (১ এপ্রিল) মাউশি’র ইএমআইএস (EMIS) সেল বিষয়টি নিশ্চিত করেছে।
একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতার সারসংক্ষেপ প্রস্তুতের কাজও চলছে। মাউশি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বৈশাখী ভাতার এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। তবে কোনো কারণে কাল সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতেই এটি পাঠানো হবে।
এদিকে, বেতন ও ভাতা ইএফটি’র (Electronic Fund Transfer) মাধ্যমে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর বিষয়ে নতুন কিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কোনো প্রতিষ্ঠান প্রধান যদি প্রতি মাসে যথাসময়ে অনলাইনে বিল সাবমিট না করেন, তবে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও’র টাকা ইএফটিতে পাঠানো সম্ভব হবে না।
অধিদপ্তর আরও জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ তা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। জুলাই মাস পর্যন্ত দেওয়া বেতনের ক্ষেত্রেও এই স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত