ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য আজই শেষ দিন অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় করদাতাদের মধ্যে শেষ মুহূর্তের তৎপরতা বেড়েছে।
প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা বাধ্যতামূলক থাকলেও বিভিন্ন কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়িয়ে থাকে। চলতি অর্থবছরেও কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
জরিমানা ও অতিরিক্ত কর এড়াতে করদাতাদের আজকের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর। পাশাপাশি, বিশেষ কারণে নির্ধারিত সময়ে জমা দিতে না পারলে সময় বৃদ্ধির জন্য আবেদন করার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে গত রবিবার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যতিক্রম ছাড়া এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং তাদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে।
যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা ৩১ মার্চের আগেই অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনারের অনুমোদনের ভিত্তিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানো হতে পারে। এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা বা বিলম্ব ফি দিতে হবে না।
অনলাইনে আবেদন করতে হলে করদাতাকে নিজের নামে বায়োমেট্রিক নিবন্ধিত সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইনের পাশাপাশি সংশ্লিষ্ট কর সার্কেলে সরাসরি লিখিত আবেদনও করতে পারবেন।
সময়সীমা শেষ হওয়ার আগে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে করদাতাদের নিয়ম মেনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর, যাতে অতিরিক্ত ঝামেলা ও জরিমানা এড়ানো যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)