ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে সরকারি দল : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় সরকার ও সরকারি দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ Nahid Islam। তিনি বলেছেন, ক্ষমতাসীনরা জনগণের গণরায়কে উপেক্ষা করছে এবং সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, কোনো বিষয়ে নিজেদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে অবস্থান নেয়, আর বিপক্ষে গেলে সংবিধানের দোহাই দেয় না এ ধরনের দ্বিমুখী আচরণ অতীতেও দেখা গেছে।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক সময়ের মতোই সংসদকে নিয়ন্ত্রণ করে সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করার প্রবণতা এখনকার সরকারেও দেখা যাচ্ছে। তার মতে, এ ধারা অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে নিজেদের অবস্থান স্পষ্ট করবে।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করা হলে রাজপথই হয়ে উঠবে প্রতিবাদের প্রধান মাধ্যম। তার ভাষায়, “এই প্রবণতা চলতে থাকলে জনগণ আবারও রাজপথে তাদের রায় জানাবে।”
এনসিপির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দলটি কেবল সংসদে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজপথেও সক্রিয় থাকবে। তারা রাজপথ থেকে সংসদে এলেও আন্দোলন-সংগ্রামের জায়গা থেকে সরে যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট Abdullah Al Amin, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ), কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ অনেকে।
নেতারা সভায় সংস্কার, বিচার কার্যক্রম এবং দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশে এই আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির বিষয়ে যা বললেন উপাচার্য
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা